, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত




কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২৬, ১৪:৫০ | 719 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের ঐতিহ্যবাহী কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং শেখ নজরুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মনোনীত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়। একই সাথে কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মোসাম্মৎ আতিয়া খাতুনের সভাপতিত্বে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার নায়েবে আমির এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ তাজমুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, কাড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ হায়াত আলী।

আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, তথ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন,  “সুলতান জোবেদা ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা মোহাম্মাদ এনামুল কবির,  বিদ্যালয়ের পিটিআই সভাপতি মোহাম্মদ জাকির হাওলাদার, অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষিকা হোসনে আরা খানম।

আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মাৎ আতিয়া খাতুন। বিতরণী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET