, , ,

শিরোনামঃ-




কামারখ‌ন্দে বিজয় শোভাযাত্রায় অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২৩, ১৫:৩৬ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ-কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দি‌কে থেকে জামতল রেলওয়ে স্টেশন সংলগ্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপ‌জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। প‌রে সা‌রে ১২ টার দি‌কে শোভাযাত্রা শুরু হয়ে কামারখন্দ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

বিজয় শোভাযাত্রাটি কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের এমপি প্রার্থী ডা. জান্নাত আরা তালুকদার হেনরী। শোভাযাত্রাটি উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।

এই সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমুল কুমার দাস। সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, সদস্য জিহাদ আল-ইসলাম জিহাদ, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার, সিরাজগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সি, সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগে সাধারণ সম্পাদক মায়া, কামারখন্দ ভদ্র ঘাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET