২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অর্থ বাণিজ্য
  • কুষ্টিয়া সুগারমিলের ট্রেড ইউনিয়নের রোষের শিকার হাসিমপুর আখ সেন্টারের সিআইসি




কুষ্টিয়া সুগারমিলের ট্রেড ইউনিয়নের রোষের শিকার হাসিমপুর আখ সেন্টারের সিআইসি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২০, ২২:৪৮ | 1100 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা বাংলাদেশে সুগারমিল সরকারের একটি দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে সরকার লাভবান না হলেও ট্রেড ইউনিয়নের কর্তাবাবুরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কৌশলে যেকারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক ক্ষতির শিকার হচ্ছে দেশ। শুধুমাত্র পরাজিত কমিটিকে ভোট প্রদানের অপরাধে সম্প্রতি কুষ্টিয়া সুগারমিলের ট্রেড ইউনিয়নের সাথে যোগসাজশে  এমডি গোলাম সরোয়ার মুর্শেদের রোষের শিকারে চাকরিচ্যুত হয়েছেন হাসিমপুর আখ সেন্টারের সিআইসি জাহিদুল ইসলাম বাবলু। সিআইসি জাহিদুল ইসলাম বাবলু জানান, কুষ্টিয়া সুগারমিলের ট্রেড ইউনিয়ন নির্বাচনে তিনি মিথুন- মিরাজ পরিষদে ভোট প্রদানের অপরাধে নির্বাচিত আনিছ – ফারুখ পরিষদের আক্রোশের শিকার হয়েছেন। তাদের কথামতো এমডি গোলাম সরোয়ার মুর্শেদ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে এখনো ১৫ মাস চাকুরী থাকলেও তাকে মানষিকভাবে নিষ্পেষণ করে চাকরীচ্যুত করেছেন। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন তার উপর যে অমানবিক নিষ্ঠুর আচরন করে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হলো এই বয়সে তিনি কিভাবে সংসার চালাবেন এবং এই নিরপরাধ কৃষকরা কেন ক্ষতিগ্রস্থ হবেন। কৃষকদের সাথে আলাপকালে জানা যায়,  হাসিমপুর আখ সেন্টারের আওতায় ১ হাজার একর জমির আখের যে লক্ষমাত্রা রয়েছে তার প্রায় ৭৫ ভাগ আখ এখনো পড়ে আছে। তারা জানান নির্দিষ্ট সময়ের মধ্যে আখ সেন্টারে না দিতে পারলে এই আখ তারা কি করবে? হাসিমপুর আখ সেন্টারের সিআইসিকে চাকরিচ্যুত করায় তারা হতাশ হয়ে পড়েছে। প্রায় ১ সপ্তাহ যাবত সুগারমিল এই সেন্টারের কোন আখ নিচ্ছেনা যেকারনে সেন্টারে প্রচুর আখ পড়ে আছে। কৃষকদের চাপের মুখে এমডি হাসিমপুর আখ সেন্টারে আসলে তারা এতো আখ কি করবে জবাবে এমডি জানান আপনাদের এতো আখ কে লাগাতে বলেছে? ক্ষতিগ্রস্থ শত শত কৃষকদের এই দুরবস্থার হাত থেকে রক্ষা করার জন্য জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET