, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কুষ্টিয়া ৩ আসনে বিএনপি’র মনোনয়নপত্র নিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন




কুষ্টিয়া ৩ আসনে বিএনপি’র মনোনয়নপত্র নিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০১৮, ২২:৪৫ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.এইচ.নাহিদ !!  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল রাজধানীর নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কুষ্টিয়া ৩ সদর আসনে মনোনয়নপত্র নিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সকল রাজবন্ধীদের মুক্তি সংগ্রামের অংশ হিসাবে নির্বাচন করছি। আমি দলীয় মনোনয়নপত্র কিনেছি। ভোটাররা তাদের ইচ্ছামত তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এতে কেউ কোন বাধা হয়ে দাঁড়াবে না। এভাবেই সংখ্যাগরিষ্ঠ জনগণের পছন্দের প্রার্থীরা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবেন। প্রতিটি নির্বাচনে থাকবে জনমতের প্রতিফলন। জনপ্রতিনিধিরা থাকবেন জবাবদিহিতার আওতায়। আমি আশা করি অবাধ সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হলে এই আসন থেকে আমি ব্যাপক ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ্‌। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর বিএনপি’র সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক, কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আলামিন কানাই, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিঠুন, সাধারণ সম্পাদক এস আর শিপন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ঝন্টু, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, কুষ্টিয়া সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, বিএনপি’ নেতা হাসানুজ্জামান হাসান, আরিফুজ্জামান সুমন,
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন শুভ প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি’র পল্টন অফিসের সামনে থেকে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা পত্যাহার সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা পত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে অধ্যক্ষ সোহরাব উদ্দিন সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানান।
Attachments area
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET