২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুষ্টিয়ার কুমারখালীতে ৭০ বছরের নরপশুর লালসার শিকার ৫ বছরের শিশু!

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ১৫:২১ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামের মৃত কলিমদ্দিন বিশ্বাসের ছেলে ৭০ বছর বয়সী বৃদ্ধ জলিমদ্দিন কর্তৃক ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ওই  শিশু ঐশির মা জানান, তার শশুড়বাড়ী কুষ্টিয়া শেখপাড়া আমলাবাড়ী। সে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। ১৪ মার্চ বিকেলে ঐশি তার  সমবয়সী খালাতো ভাই সাব্বিরের সাথে অভিযুক্ত জলিমদ্দিনের বাড়ির অদুরে বট গাছের নীচে খেলা করছিলো সে সময় তাদের সাথে জলিমদ্দিনের নাতিছেলেও  ছিলো। শিশুরা যখন খেলায় মত্ত সে সময় নরপশু জলিমদ্দিনের ভিতরের হিংস্র পশুত্বের নগ্ন লালসার শিকার হয় ঐশি। জলিমদ্দিন ঐশিকে জোরপূর্বক কোলে করে তার বসত করে নিয়ে এসে তার ব্যবহৃত মাফলার দিয়ে মুখ চেপে ধরে সেসময় সাব্বির আসলে জলিমদ্দিন তাকে তাড়িয়ে ঘর থেকে বের করে দিয়ে ঐশিকে  ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ঐশি বাড়িতে গিয়ে প্রাথমিক পর্যায়ে তার মাকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে সে তার মাকে যন্ত্রণার কথা ব্যক্ত করে। ১৫ মার্চ ঐশির মা যন্ত্রণার কারন অনুসন্ধান করতে গিয়ে শরীরের বিশেষ অঙ্গে ক্ষত দেখে খোঁজ নিতে গিয়ে জানতে পারে নরপশু জলিমদ্দিন কর্তৃক তার মেয়ের ধর্ষনের বিষয়টি।

ধর্ষণের চেষ্টার বিষয়টি এলাকায় চাউর হবার সাথে সাথে ধর্ষক জলিমদ্দিন শটকে পড়ে। এদিকে প্রত্যক্ষদর্শী শিশু সাব্বির সাংবাদিকদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে জলিমদ্দিনের বসত ঘরের কোথায় কি করেছে এবং কোন মাফলার দিয়ে মুখ চেপে ধরেছিল সেগুলো দেখায়।

সন্ধ্যায় ঐশির মা এলাকাবাসীর সহযোগিতায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুর রহমান বিজয় নার্সকে দিয়ে ঐশিকে প্রাথমিক পরীক্ষা করে ধর্ষনের আলামত পান। তিনি জানান হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস না থাকায় শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এদিকে ধর্ষনের সংবাদ পেয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম হাসপাতালে এসে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সাথে কথা বলে তাতক্ষনিক ধর্ষকের বাড়িতে গিয়ে চিরুনি অভিযান চালান। ওসি জানান মামলার প্রস্তুতি চলছে এবং নরপশু জলিমদ্দিনকে যেকোন মুল্য খুঁজে বের করে করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET