, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় জাতীয় মাবাধিকার সমিতির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন




কুষ্টিয়ায় জাতীয় মাবাধিকার সমিতির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ১৯:১৯ | 952 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দুর্নীতি-মাদক-সন্ত্রাসকে না বলি : মানবিক স্বদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে (রবিবার) বিকেলে কুষ্টিয়া পরিমল টাওয়ারের ৪র্থ তলায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম।
বক্তারা বলেন, মানবাধিকার বিশ্বজনীন।

তিনি বলেন, এই মানবাধিকার অর্থ মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারগুলোসহ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য স্বীকৃত বিভিন্ন অধিকার। আমাদের দেশের অনেকেরই মানবাধিকারের ধারণা দুর্বল। এ অবস্থার পরিবর্তন করতে হবে। বক্তারা আরো বলেন, প্রতিটি মানুষেরই রয়েছে বেঁচে থাকার অধিকার, বস্ত্র এবং বাসস্থানের অধিকার, শিক্ষা ও চিকিৎসা লাভের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা লাভের অধিকার, ন্যায়বিচার প্রাপ্তির অধিকার, নাগরিক সুবিধাপ্রাপ্তির অধিকার, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্র সমাজকে শাসন করার অধিকার প্রভৃতি।

এসময় আরো উপস্থিত ছিলেন এনএনবি জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আলামিন, উৎপল বিশ্বাস, দপ্তর সম্পাদক জুলিয়া পারভীন, সদস্য কনক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET