, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় দেশীয় টিয়াপাখী বিক্রিয়ের সময় মোবাইল কোর্টে ব্যাবসায়ীদের জরিমানা




কুষ্টিয়ায় দেশীয় টিয়াপাখী বিক্রিয়ের সময় মোবাইল কোর্টে ব্যাবসায়ীদের জরিমানা

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ১৫:৫৩ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মিরপুর উপজেলার পশুহাট থেকে মানুষ মানুষের জন্য কুষ্টিয়া এর পরিচালক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (BBCF) এর সহ সভাপতি শাহাবউদ্দীন মিলন, নাব্বির আল নাফিজ,ভেড়ামারা সামাজিক বন বিভাগ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ ও পুলিশ বাহিনীর সহযোগিতায় মিরপুরের পশুহাটে অভিযান চালিয়ে সুরুজ বেদ (২৮), লিটন (৩২) এবং সোহাগ বেদ(২৫) নামের তিন জন পাখি বিক্রয়কালে ব্যবসায়ীকে দেশীয় জাতের ১৬ টি টিয়া পাখিসহ হাতেনাতে আটক করে। পরে তাতক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন), ২০১২ এর ৩৪/১ (খ) ধারায় তিন জনকে ১হাজার টাকা করে মোট ৩০০০ টাকা জরিমানা আদায় ও আরোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।

 

পরে উদ্ধারকৃত ১৬ টি দেশি জাতের টিয়া পাখি কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা

প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, বন বিভাগ যশোর অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম মহোদয়, বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খানসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET