, , ,

শিরোনামঃ-
  • হোম
  • চট্রগ্রাম
  • কুয়াকাটায় গভীর সমুদ্র ১৩ জেলে নিয়ে ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ




কুয়াকাটায় গভীর সমুদ্র ১৩ জেলে নিয়ে ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০১৯, ১০:১৫ | 974 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো: পারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্র উত্তাল ঢেউয়ের তোড়ে ১৩ জন জেলে নিয়ে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১১ জেলে উদ্ধার হলেও রবিউল (২২) ও রাজা মিয়া (৩৫) নামের দুই জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলে রবিউল ও রাজা মিয়া বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে। তাদের উদ্ধারের জন্য রবিবার সকাল থেকে একাধিক মাছ ধরা সাগরে যাত্রা করেছে বলে মহিপুরের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা জানিয়েছেন। উদ্ধারকৃত জেলেরা জানান, গলাচিপার আব্দুর রব মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি গত ৯ দিন আগে ১৩ জেলে নিয়ে তারা গভীর সমুদ্রে মাছ শিকারে যায়।শনিবার বিকালে ট্রলারটি মাছ নিয়ে ফেরার পথে কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্র হঠাৎ সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ঘটনাস্থলে মাছ ধরা অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করতে সক্ষম হলেও দুই জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে ওই জেলেরা জানান।মহিপুর মৎস্য বন্দর মালিক সমিতির সহ-সভাপতি অঅব্বাস উদ্দিন হাওলাদার জানান, শনিবার শেষ বিকালে সাগরে মাছ শিকার শেষে মৎস্য বন্দরে ফেরার পথে হঠাৎ সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। প্রায় কয়েক ঘন্টা সাগরে ভাসার পরা অণ্য মাছ ধরা ট্রলারের জেলেরা ১১ জেলেকে উদ্ধার করলেও দুই জেলের খোঁজ পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET