, , ,

শিরোনামঃ-




কেন্দ্রীয় শহীদ মিনারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী’র শ্রদ্ধা নিবেদন

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২০, ১২:৫০ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর শ্রদ্ধা নিবেদন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক এবং ডাক বিভাগ, টেলিটক ও বিটিসিএল এর কর্মকর্তারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, প্রযুক্তি দুনিয়ায় বাংলার প্রাথমিক বিজয় অর্জন হয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাত ধরে। স্বাধীনতার পর প্রথম লড়াইটা ছিলো অফিস আদালতে বাংলা ভাষা প্রচলন করা। অতীতে কোনদিন যে ভাষা অফিস বা আদালতের ভাষা হতে পারেনি সেই ভাষাকে বঙ্গবন্ধু সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করেন। তিনি ১৯৭২ সালে বাংলা টাইপরাইটারের প্রচলন করেন।

 

সেই ধারাবাহিকতায় আজ আমরা ডিজিটাল মাধ্যমের যে কোনো প্লাটফর্মে বাংলা লেখার সক্ষমতা অর্জন করেছি বলে মন্তব্য করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET