, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে অসহায়-দরিদ্র এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে দলিতের আর্থিক সহায়তা প্রদান




কেশবপুরে অসহায়-দরিদ্র এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে দলিতের আর্থিক সহায়তা প্রদান

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২২, ২০:২৬ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে দলিতের আয়োজনে দরিদ্র ও অসহায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে ও স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডলের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে দরিদ্র ও অসহায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার। অনুষ্ঠানের সার্বেক সহযোগিতা করেন দলিতের প্রোগ্রাম অফিসার বিপ্লব দাস। এসময় ১৩ জন দরিদ্র ও অসহায় এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET