, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত




কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ৩০ ২০১৮, ১০:২২ | 1034 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর (যশোর) থেকে:-  যশোরের কেশবপুর শিল্পকলা একাডেমীর আয়োজনে ও মধুসূদন একাডেমীর সহযোগিতায় সাহিত্যের রূপকার মহাকবি মাইকেল মদুসূদন দত্তের ১৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ জুন দিনব্যাপী কবির জন্মন্থান সাগরদাঁড়ির মধুপল্লীতে তাঁর অবক্ষয় মুর্মিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের পরিচালক কবি নাছির আহম্মেদ, কবি ও গবেষক অধ্যাপক আব্দুল মান্নান, প্রফেসর আব্দুল মান্নান, খুলনা প্রতœতত্ত্ব অধিদপ্তরের পরিচালক আফরোজা খান মিতা, লেখক তানভির দুলাল ও কলকাতার অভিনেতা রামগোপাল চট্টপাধ্যায়। আলোচনায় অংশ নেন সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, এ্যাড. আবু বক্কর সিদ্দিক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ডাঃ আমানাত আলী, কবি কাশেমুজ্জামান সেলিম, সুহৃদ সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন মধুসূন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাসুদুর রহমান, মকবুল মাহফুজ ও মনিকা আইচ। আলোচনা সভা শেষে গবেষক ও নাট্যকার ড. সাইমন জাকারিয়াকে মধুসূদন একাডেমী পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET