, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরের ২৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে সেচ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত




কেশবপুরের ২৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে সেচ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২১, ২৩:১২ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ঐকান্তিক প্রচেষ্টায় ২৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে গঠিত সেচ কমিটির এক মতবিনিময় সভায় সোমবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে গঠিত সেচ কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয়ময় সভায় বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি প্রমুখ। মতবিনিময় সভায় আগামী ৪/৫ দিনের মধ্যে ২৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে পানি সেচ শুরু করার সিদ্ধান্ত গ্রহীত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET