জহিরুল ইসলাম, খুলনা থেকেঃ- আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নিজ নিজ দলের টিকেট পেতে কেন্দ্রে জোর লবিং চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। বড় দুটি রাজনৈতিক দল থেকে এখনও মেয়র প্রার্থী ঘোষণা না হলেও জাতায় পার্টি ও ইসলামী আন্দোলন এরিমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে দলের টিকেট পাবার আগেই সমস্ভাব্য প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে নগরী। চলছে গণসংযোগও।
রোডম্যাপ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। ২০১৩ এর জুনে শেষ নির্বাচন হয়েছিল খুলনা সিটিতে। আসন্ন ৫ম সিটি নির্বাচন নিয়ে এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে খুলনার রাজনৈতিক অঙ্গন।
মনোনয়ন দৌড়ে নামছেন রাজনৈতিক দলের নেতারা। সম্ভব্য প্রার্থীরা এরই মধ্যে নেমে পড়েছেন মাঠে। বাহারী পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে গোটা নগরী। বিএনপিতে বর্তমান মেয়র ছাড়াও রয়েছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী।
খুলনার ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অনেকই । আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যাই বেশী। এলাকা ঘুরে চোখে পরে মীর মোঃ লিটন এর পোষ্টার। সরেমিনে গিয়ে দেখা যায়, লিটন ও চ. ম. মুজিবুর রহমান কে নিয়ে। অন্যদিকে জাতীয়তাবাদী দলের মোঃ গাউসুল আযম তো আছেনই। কথা হয় কাউন্সিলর প্রার্থী লিটনের সাথে, তিনি জানান – আমি জনগনের পাশে ছিলাম আছি থাকবো। আর দল (বাংলাদেশ আওয়ামী লীগ সর্মথন)দিলে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য জীবন দিতে দ্বিধা করবো না।









