, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার




খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০১৯, ১৯:৪৪ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক :- ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে খুলনার গল্লামারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন। এতে খুলনা-১ আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারেরও বেশি ভোট গ্রহণ হয়েছে বলে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যা সঠিক নয়।
এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইনে বটিয়াঘাটা থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলায় মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলামকেও আসামি করা হয়েছে।
এ ব্যাপারে খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়াতে অসত্য খবর প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সাংবাদিকরা জানান, বুধবার আদালতে সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লার জামিনের আবেদন জানানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET