২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় পূজামন্ডপে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ৬ হাজার ৬০ আনসার




খুলনায় পূজামন্ডপে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ৬ হাজার ৬০ আনসার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২০, ১০:৪৩ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা বিভাগের ১০টি জেলায় ৪ হাজার ৬শ’ ৫০টি দুর্গা পূজামন্ডপে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ৬ হাজার ৬০ জন আনসার সদস্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্ব পালন করেছেন।

খুলনা জেলায় ৯১০টি পূজামন্ডপে ১ হাজার ২শ’ ১০ জন, বাগেরহাট জেলায় ৬শ’ ১৯টি পূজামন্ডপে ৮শ’ জন, সাতক্ষীরা জেলায় ৫৬৮ টি পূজামন্ডপে ৭৫০ জন, যশোর জেলায় ৬৩৬ টি পূজামন্ডপে ৮শ’ জন, ঝিনাইদহ জেলায় ৪০৩ টি পূজামন্ডপে ৫৪০ জন, মাগুরা জেলায় ৫৮৭ টি পূজামন্ডপে ৭৩৭ জন, নড়াইল জেলায় ৫৩৯টি পূজামন্ডপে ৭১০ জন, কুষ্টিয়া জেলার ২৩৮টি পূজামন্ডপে ৩২০ জন, চুয়াডাংগা জেলায় ১১০টি পূজামন্ডপে ১৫০ জন, মেহেরপুর জেলার ৪০টি পূজামন্ডপে ৫০ জনসহ মোট ৬ হাজার ৬০ জন আনসার বাহিনীর সদস্য পূজামন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম হিসেবে দায়িত্ব পালন করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস এর দিক নিদের্শনা ও সার্বিক তত্বাবধানে এই রেঞ্জের আনসার সদস্যগণ দিনরাত ২৪ ঘন্টা পুজামন্ডপের নিরাপত্তায় টহল ডিউটি পালন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET