২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় হেক্সিসলের দাম বডি রেটের চেয়ে বেশি চাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা




খুলনায় হেক্সিসলের দাম বডি রেটের চেয়ে বেশি চাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ২০:৫৩ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনায় হেক্সিসলের দাম বডি রেটের চেয়ে বেশি চাওয়ায় নগরীর হেরাজ মার্কেটের মাসুদ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে সাধারণ ক্রেতা সেজে তিনি এ অভিযান পরিচালনা করেন। এসময় খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম উপস্থিত ছিলেন।

তিনি জানান, করোনাভাইরাসের সুযোগ নিয়ে ক্রেতাদের কাছ থেকে হেক্সিসলের দাম বেশি নেওয়ার অভিযোগে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দাম চাওয়ার প্রমাণ পাওয়ায় মাসুদ ফার্মেসিকে প্রশাসনিক ব্যবস্থায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বড় বাজার চাল, পেয়াজ, রসুন আদার আড়ৎ তদারকি করা হয়। নিউমার্কেট ও শিববাড়ি মোড় এলাকায় টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রয় মনিটরিং করা হয়। অভিযান চলাকালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করাসহ উপস্থিত ক্রেতা বিক্রেতাদের ভোক্তা অধিকার আইন ২০০৯ বিষয়ে সচেতন করা হয়। অভিযানে কেএমপির সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET