, , ,

শিরোনামঃ-




খেয়াঘাটে বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২৫, ০১:৫৭ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর খেয়াঘাট এলাকায় নদীপথে অভিযান চালিয়ে ভারতীয় কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সময় এক চোরাকারবারি পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল কিশোরপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে ওই কার্টুন খুলে ভারতীয় গঅঘঈঙতঊই ৭৫% উওঞঐঅঘঊগ ব্র্যান্ডের ৪৫টি কীটনাশক প্যাকেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানী পণ্য রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET