, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • গাইবান্ধায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় দু’টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা আদায়




গাইবান্ধায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় দু’টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা আদায়

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ২২:১২ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় দু’টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার গাইবান্ধা শহরের ষ্টেশন রোডে সকাল-সন্ধ্যা কসমেটিক্স এবং পার্ক রোডে আলিম সুজ নামে দু’টি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। আব্দুস সালাম জানান, করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকান-পাটে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করে আসছে। এরই অংশ হিসেবে শহরে অভিযান চালিয়ে সকাল-সন্ধ্যা কসমেটিক্সের প্রো. গোপাল চন্দ্র সাহা ও আলিম সুজ নামের দু’টি দোকানে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে বেশি দামে মাস্ক বিক্রি না করে সে বিষয়ে দোকান মালিকদের সাবধান করা হয়। এসময় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও পুলিশ লাইনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET