, , ,

শিরোনামঃ-




গাজীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৩, ১৩:৩৩ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরে ৩৫.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ পোড়াবাড়ী শাখার সদস্যরা। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১ পোড়াবাড়ী শাখার কোম্পানী কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসেন ।

আটককৃতরা হলেন- ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগর থানার কাশিনগর সিংগারবিল এলাকার রাজ্জাক মিয়ার ছেলে মোঃ রানা (২৪) ও একই এলাকার ফুল বাসারের ছেলে মোশারফ মিয়া মান্না (২৩)।

কোম্পানী কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ব্রাহ্মনবাড়িয়া হতে কাপাসিয়া হয়ে গাজীপুরগামী মাদকের একটি বড় চালান কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রী বেশে গণপরিবহনে কাপাসিয়া হয়ে গাজীপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তায় কাপাসিয়া গাজীপুরগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনন্যা ক্লাসিক পরিবহন হতে যাত্রীবেশে থাকা দুই মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫.৫ কেজি (পয়ত্রিশ কেজি পাঁচশত গ্রাম) গাঁজা, যার আনুমানিক মূল্য ৪,২৬০০০/- (চার লাখ ছাব্বিশ হাজার) টাকা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৮০০/- (চার হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়।

তিনি আরোও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET