গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর নতুন বাজারের পাশে বানার নদের তীরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের খবর দেয় ।
স্থানীয়রা জানান, বানার নদের তীরে শ্রীপুর অংশে পানিতে ডুবে থাকা গাছের ডালপালায় আটকে আছে একটি মরদেহ। উপুড় হয়ে পানিতে ভাসছে মরদেহটি । পোশাক দেখে স্থানীয়রা এটি কোনো নারীর মরদেহ বলে ধারণা করছেন। বাদামি স্যালোয়ার, হলুদ কামিজ ও মাথায় সাদা ওড়না পরিহিত মরদেহটি দেখতে নদীর তীরে প্রচুর মানুষ ভিড় করেন। তবে কেউ মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলটি কাপাসিয়া এলাকায়। সেখানে পুলিশ যাচ্ছে।
কাপাসিয়া থানায় ডিউটি অফিসার দায়িত্বরত পুলিশের এসআই হাবিবুল্লাহ জানান, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি।
Please follow and like us:








