, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা রিজিয়িনের সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান




গুইমারা রিজিয়িনের সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১২ ২০২১, ১৬:০৪ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ।

বুধবার(১২মে)সকাল ১০ ঘটিকায় সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন ও চট্রগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে গুইমারা রিজিয়নের পক্ষথেকে গুইমারা সরকারি কলেজ মাঠে ৪ শতাধিক পরিবারকে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী (চাল,ডাল,ছোলা,লবন ,আটা) প্রদান করেন,রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,এনডিসি এএফডব্লিউসি,পিএসসি,জি।

খাদ্য সহায়তা বিতরণের সময়, রিজিয়ন কমান্ডার বলেন,করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা,খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে।দূর্গম পাহাড়ী অঞ্চলে বিদ‍্যানন্দ ফাউন্ডেশনের খাদ‍্য সামগ্রীও আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।এসময় তিনি বলেন,শান্তি সম্প্রীতি বজায় থাকলে এলাকার উন্নয়ন হয়,বেশি করে সাহায্য সহযোগিতা করা সম্ভব হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্ব স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন,এ অঞ্চলে কাউকে কোন রকম সন্ত্রাসী করতে দেওেয়া হবে না।এসময় রিজিয়ন কমান্ডার
সকলকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রাণঘাতি করোনা কালিন সময়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

খাদ্য সামগ্রী বিতরণ কালে গুইমারা রিজিয়ন ষ্টাফ অফিসার মেজর মো: রকিবুল ইসলাম,পিএসসি,মেজর মো: তাজুল ইসলাম,পিএসসি,মেজর মোহাম্মদ পারভেজ,মেজর মো:মাহমুদুল হাসান ,পিএসসি,মেজর মোহাম্মদ জাহিদুন্নবী চৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,করোনার দু:সময়ে পাহাড়ের কর্মহীন দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন,শিক্ষা ,চিকিৎসাসহ মানব সেবা মুলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠিকে সেবা প্রদান করে যাচ্ছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET