, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি




গুইমারাতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২০, ২০:৩০ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারায় মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচীমূলক স্লোগান এবং বক্তব্যের প্রতিবাদে এবং দেশব্যাপী সকল ধর্ষণ, নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গুইমারা উপজেলা ছাত্রলীগ।
সোমবার (১২অক্টোবর) সকাল ১১টায় গুইমারা উপজেলা আওয়ামিলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে আবার উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সোমের নেতৃত্বে এবং  সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে  প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সমিরন পাল,
সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বার প্রমুখ।
বক্তব্যরাখেন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা।এছাড়া
গুইমারা উপজেলা  যুবলীগের সভাপতি বিপ্লব শীল,সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরিসহ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET