, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত




গুইমারাতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৪, ১৬:২০ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তাদের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গুইমারাতে আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে শুক্রবার ১৫ মার্চ সকালে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে,গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে,নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,গুইমারা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
বক্তব্য রাখেন, গুইমারা বাজারের ব্যবসায়ী বিপ্লব বড়ুয়া, ঝন্টু পাল, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান তারেক, সুদত্ত বড়ুয়া, গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল আহাম্মদ, সভাপতি নুরুল আলম, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, বাজার পরিচালনা কমিটির সদস্য যুবলীগ নেতা বিপ্লব কুমার শীল, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,গুইমারা থানার সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম  প্রমূখ।

বক্তাগন তাদের বক্তব্যে গুইমারা বাজারে ভোক্তাদের অধিকার  নিয়ে বিস্তারিত তুলে ধরে বলেন মাছ বাজারসহ সিন্ডিকেটের মাধ্যমে ভোক্তাদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। ভবিষ্যতে ভোক্তাদের অধিকার অক্ষুন্ন রাখতে প্রশাসনসহ জনপ্রতিনিধ, সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।আলোচনা সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET