, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকের সহায়তায় ঢাকাদক্ষিণে বন্যার্তদের নগদ অর্থ বিতরন




গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকের সহায়তায় ঢাকাদক্ষিণে বন্যার্তদের নগদ অর্থ বিতরন

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২২, ২০:১০ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকের সহায়তায় ঢাকাদক্ষিণ ইউনিয়নে বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। গতকাল সোমবার (১৮ জুলাই) দুপুর ২টার সময় উপজেলার ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়াম রুমে ১শত ২৫টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।

ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আব্দুল নুর মসলাই মিয়ার সভাপতিত্বে ও গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকের বাংলাদেশ প্রতিনিধি এম.এ.সায়াদ এবং হোসাইন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকের সহ সভাপতি মোঃ সেলিম আহমদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আব্দুল মুতলিব মছন মিয়া, আব্দুল শহীদ জিলা মিয়া, সাহাব উদ্দিন আহমদ, হাজী আনোয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মোরাদ, কাজল কান্তি দাশ, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন দেলওয়ার, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সদস্য মোঃ আলাউদ্দিন, সেলিম আহমদ, নুকুল মালাকার, বিশিষ্ট মুরব্বি লুকু মিয়া, জামাল আহমদ।

অনুষ্ঠান শেষে দেশের সংকটময় মুহূর্ত উত্তলনের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকাদক্ষিণ বাজারের বড় মসজিদের ইমাম হয়রত মাওলানা হাফিজ আবু তাহের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET