২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-




গৌরনদীতে গত ২ দিনেও পরিচয় মেলেনি উদ্ধারকৃত শিশুটির

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০১৮, ২২:১৭ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামে খালের কচুরিপানার ওপর থেকে উদ্ধারকৃত শিশুর (ছেলে) গত ২ দিনেও পরিচয় মেলেনি। শিশুটির কোন পরচিয় না পাওয়ায় অবশেষে শিশুটির আশ্রয় হলো সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত আগৈলঝাড়াস্থ বিভাগীয় শিশু নিবাসে (বেবীহোম)। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, চন্দ্রহার গ্রামের নজরুল সরদারের স্ত্রী লাইজু বেগম শুক্রবার বিকেলে প্রতিবেশী মোসলেম ফকিরের বাড়ির কাছে খালের ভেতর কচুরিপানার উপর এক শিশুর কান্না শুনতে পায়। এসময় লাইজু বেগম খালের ভেতর কচুরিপানার ওপর থেকে জীবিত অবস্থায ১৫/১৬ মাস বয়সের এই শিশুটিকে উদ্ধার করেন। জনপ্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী নজরুল সরদার ও তার স্ত্রী লাইজু বেগম ওই দিন সন্ধ্যায় শিশুটিকে গৌরনদী মডেল থানায় সোপর্দ করেন। রাতে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আগৈলঝাড়াস্থ বিভাগীয় শিশু নিবাসে (বেবীহোম) হস্তান্তর করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET