, , ,

শিরোনামঃ-




চকরিয়ায় সিলিন্ডারের আগুনে পুড়ল ৬ বসতঘর

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১১ ২০২০, ২১:১১ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :- কক্সবাজারের চকরিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি বসতঘর। সোমবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাটাখালী সুশীল পাড়ায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাত ২টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মিলন শীল, অনিল শীল, বনমালি শীল, শ্রীধাম শীল, বিধু শীল, ছোটন শীল, প্রদীপ শীলের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পাশ্ববর্তী লোকনাথ মন্দিরও আংশিক পুড়ে গেছে। মূলত প্রয়াত মিলন শীলের বাড়ি থেকে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল হাসান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।
চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে রান্নার করার জিনিসপত্র ও প্রয়োজনীয় খাদ্য সহায়তা করা হবে। এছাড়া পৌরসভার পক্ষ থেকে ঘর নির্মাণে সহায়তা করা হবে বলেও জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET