, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চসিক মেয়রের সাথে তিলোত্তমা চট্টগ্রাম-এর মতবিনিময়: সবুজ পরিকল্পনা হস্তান্তর




চসিক মেয়রের সাথে তিলোত্তমা চট্টগ্রাম-এর মতবিনিময়: সবুজ পরিকল্পনা হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৪, ১৭:২৮ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব মো: রেজাউল করিম চৌধুরীর সাথে নগরীর সবুজ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছে তিলোত্তমা চট্টগ্রাম সংগঠন। অদ্য ০১ ফেব্রæয়ারি, বৃহস্পতিবার দুপুরে মেয়র মহোদয়ের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তিলোত্তমা চট্টগ্রাম-এর চেয়ারপারসন সাহেলা আবেদীন, উপদেষ্টা হারুনুর রশিদ এবং ফজলুর রহমান, নারী উদ্যোক্তা রাহিলা সুলতানা, ইউএসটিসি গ্রিন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন ও সাধারণ সম্পাদক ইরফান মৃধা। মতবিনিময়েে সময় নগরীর সবুজায়ন, নগর কৃষি, সবুজ মেলা, নারী উদ্যোক্তাদের সহায়ক বিষয়ে প্রেজেন্টশন প্রদান করেন তিলোত্তমা চট্টগ্রাম-এর চেয়ারপারসন সাহেলা আবেদীন এবং ফজলুর রহমান। চসিক জনাব মো: রেজাউল করিম চৌধুরী প্রেজেন্টেশনের আলোকে শীঘ্রই পদক্ষেপ নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তিলোত্তমা চট্টগ্রাম-কে ধন্যবাদ প্রদান করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET