, , ,

শিরোনামঃ-




চীনকে ছাড়িয়ে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২০, ০৩:২৬ | 970 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি মৃতের দেশে পরিণত হয়েছে ইতালি। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২৭ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। একক দেশ হিসেবে ভাইরাসটিতে এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা। ইতালির পরেই ৩ হাজার ২১২ জন মৃত নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তবে মোট আক্রান্তের সংখ্যা চীনের বেশি। সেখানে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে, ইতালিতে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৫ জনে পৌঁছেছে।

এর মধ্যে কেবল বৃহস্পতিবারই নতুন ৫ হাজার ৩২২ জন আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে সিএনএন।
শুক্রবার চীন জানিয়েছে, দেশটিতে স্থানীয়ভাবে কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি। দেশটির এই ঘোষণা করোনা মোকাবিলায় বিশাল এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে ভাইরাসটির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে ইউরোপ। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। প্রতিদিন কয়েকশ’ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। পুরো দেশ লকডাউনে থাকা সত্ত্বেও অপ্রতিরোধ্য গতিতে সব গ্রাস করে চলেছে প্রাণঘাতী করোনা। দেশটির প্রথম শ্রেণির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে। বৃহস্পতিবার পাঁচ চিকিৎসক মারা যাওয়ার খবর প্রকাশ হয়েছে স্থানীয় গণমাধ্যমে। এছাড়া, আক্রান্ত হয়েছেন আরো প্রায় আড়াই হাজার স্বাস্থ্যকর্মী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET