১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চুকনগরে একটি অভিজাত বিপনী কেন্দ্রে দুঃসাহসিক চুরি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ১৮ ২০২৬, ২৩:২১ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার চুকনগরে একটি অভিজাত বিপনী কেন্দ্রে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এঘটনায় নগদ টাকা ও স্বর্নালংকার সহ ১২ লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী দোকান মালিক। রবিবার দিবাগত রাত ৩.২০টার দিকে এই চুরি হয়েছে বলে দোকানের সিসি টিভির ফুটেজে দেখা যায়। এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে প্রকাশ, রবিবার রাত ১০টার দিকে খুলনা জেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র চুকনগর বাজারের  যতিন-কাশেম রোডস্থ অভিজাত বিপনী কেন্দ্র আদর্শ বস্ত্রালয় শপিং কমপ্লেক্সের সব দরজা জানালা বন্ধ করে কতৃপক্ষ চলে যায়। সোমবার ভোরে ওই শপিং কমপ্লেক্সের পাশ্ববর্তী একজন বাসিন্দা ফজরের নামাজ শেষে বাসায় ঢোকার সময় দেখতে পান ভবনের দ্বিতীয় তলার একটি গ্রিলের জানালা খোলা। এসময় তিনি ওই প্রতিষ্ঠানের মালিককে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক জয়দেব আঢ্য দোকানে এসে দেখেন রবিবার রাতে ক্যাশ ড্রয়ারে রেখে যাওয়া নগদ ৯ লাখের মত টাকা এবং দ্বিতীয় তলায় জুয়েলারী শপ থেকে বিক্রির জন্যে রাখা ১ভরি ৯আনা সোনার গহনা নিয়ে গেছে চোর। সিসি টিভির ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি মোটা গেঞ্জি আর মাথায় শীতের টুপি পরে ভিতরে প্রবেশ করে প্রথমে ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা এবং পরে দ্বিতীয় তলায় জুয়েলারী শপ থেকে ছোট ছোট কয়েকটি সোনার গহনা নিয়ে পুনরায় ওই গ্রিল দিয়ে বেরিয়ে গেছে।
ডুমুরিয়া থানার ওসি মোঃ আছের আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এব্যপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরার জন্যে আমাদের অভিযান চলছে, তবে এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET