, , ,

শিরোনামঃ-




চৌগাছায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ২১:৫১ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের চৌগাছায় বজ্রপাতে খলিলুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আফরা মোড় মাঠের ধানখেতে বজ্রপাতে তারা হতাহত হন।

খলিলুর রহমান চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দা-আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে।

বজ্রপাতে আহতরা হলেন- ওই গ্রামের আতিয়ার রহমান, রোস্তম আলী, কিনু বিশ্বাস, বাবুল ও মুক্তার। তাদের মধ্যে গুরুতর আহত আতিয়ার রহমানকে টহলরত সেনা সদস্যদের গাড়িতে করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

ফুলসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে খলিলুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অনেকে আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারসহ টহলরত সেনা সদস্যদের দল ওই স্থানে গেলে গুরুতর আহত আতিয়ার রহমানকে তাদের গাড়িতে করে যশোর সিএমইচে নেওয়া হয়। আহত রোস্তমকে যশোর হাসপাতালে ও কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে নেওয়া হয়েছে। বাবুল ও মুক্তার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET