৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদগ্রামে মাদক প্রতিরোধে স্হানীয়দের মানববন্ধন




চৌদগ্রামে মাদক প্রতিরোধে স্হানীয়দের মানববন্ধন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৫, ১৯:১৮ | 710 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সিনাইমুড়ি (ঘিনাগাজী) গ্রামবাসী। “মাদককে না বলি, আসুন সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি, নতুন জীবন গড়ি” এই প্রতিপাদ্যে রোববার সকালে ঘিনাগাজী সড়কে এলাকার সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, আলকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার, মানববন্ধনের আয়োজক মোঃ সুমন, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, ব্যবসায়ী মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ মাহবুবুল হক, মোহাম্মদ আবু তাহের, মোঃ খায়েজ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, গোপনে রাতের অন্ধকারে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তারাই এলাকার নিরপরাধ যুব সমাজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করছে। যে যুবকরা সমাজে মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং মাদক প্রতিরোধে কাজ করছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করতে মাদক ব্যবসায়ীরা উঠে পড়ে লেগেছে।
মানবনন্ধনে অংশ নেয়া স্হানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান মো: আবুল বাশার জানান, সম্প্রতি ঘিনাগাজী গ্রামের যুবক সুমনের বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। বিগত সরকারের আমলে সে এলাকায় থাকতে পারেনি। যারা তাকে তখন এলাকায় থাকতে দেয়নি তারাই এখন সুমনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ব্যবসায়ী আবুল কালাম বলেন, নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যেতে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল নিচ্ছে। এর মধ্যে মাদকের বিরুদ্ধে সক্রিয়দের বিরুদ্ধে অপপ্রচার ওই কৌশলেরই অংশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET