কুমিল্লার চৌদ্দগ্রামে এলাকাবাসীকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে নিষিদ্ধ সংগঠন আ’লীগ নেতা আব্দুল কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাঁড়িসর্দার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাজী মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সোহাগ মিয়া, আকিব মাহমুদ, মোঃ লিটন, আবু সাইদ, মোঃ জালাল, মোঃ রুবেল, নাদিম আল শাহরিয়ার, আবদুল মতিন, মো: জিদানসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা আ’লীগ নেতা আব্দুল কাদেরকে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ওই এলাকার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এরআগে এলাকার গন্যমান্য ব্যক্তি মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের হাঁড়িসর্দার বাজার হয়ে নোয়াপাড়া সিরিঞ্জ ফ্যাক্টরির সামনে গিয়ে শেষ হয়।
Please follow and like us:








