৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২৫, ০০:৩৪ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, উপজেলা সহ-সভাপতি শাহাব উদ্দিন ফরায়েজী, মোঃ শাহ আলম, আগা মাইনুল হক চৌধুরী রাসেল, সহ-সভাপতি আকতার হোসেন, পৌর সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, ফরিদ আহম্মেদ শাহীন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ভেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারন সম্পাদক আবির চৌধুরীসহ চৌদ্দগ্রাম পৌরসভা ও তের ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET