, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে জটিল রোগাক্রান্তদের চিকিৎসার্থে চেক বিতরণ 




চৌদ্দগ্রামে জটিল রোগাক্রান্তদের চিকিৎসার্থে চেক বিতরণ 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২৩, ২০:৩৯ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ জটিল রোগাক্রান্তদের চিকিৎসার্থে চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু, থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আর্থিক সহায়তার আওতায় জটিল রোগে আক্রান্ত রোগীদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৪৬ জনকে ২৩ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET