, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ড. মোস্তফা হোসাইন শাহীনকে সংবর্ধনা দিল এলাকাবাসী




চৌদ্দগ্রামে ড. মোস্তফা হোসাইন শাহীনকে সংবর্ধনা দিল এলাকাবাসী

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৪, ১৯:০৪ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ডক্টর মোস্তফা হোসাইন শাহীনকে সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী। চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছাতিয়ানী ইয়ুথ ফোরামের উদ্যোগে বন্যা পরবর্তি মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ড. মোস্তফা হোসাইন শাহীন। ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কফিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস, ব্যাংকার ইসরাফিল হোসেন, ফারুক হোসেন পন্ডিত, ডাক্তার তাহসিন মুর্তজা, নগদহাট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা, সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক বেলাল হোসাইন, এডভোকেট সাইফ উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা লোকমান হোসেন, হাফেজ মোর্তজা, নাসির উদ্দিন পন্ডিত প্রমুখ। এ সময় গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET