, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে দুই শতাধিক সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ




চৌদ্দগ্রামে দুই শতাধিক সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২০, ১২:১৭ | 1264 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শতাধিক সুবিধা বঞ্চিত শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা বিতরণ করেছে জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ট্রাস্ট।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ মাসুদ রানা। ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জানে আলম ভুঁইয়ার সভাপতিত্বে ও সিএইচসিপি মীর হোসেন ভুঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্লাহ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল, মানবকল্যাণ ট্রাস্টের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম।

এ সময় ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড মেম্বার, প্রবাসী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু প্রবাসীদেরকে গরীব ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET