, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে দুই সপ্তাহেও সন্ধান মিলেনি মাদরাসা ছাত্রের




চৌদ্দগ্রামে দুই সপ্তাহেও সন্ধান মিলেনি মাদরাসা ছাত্রের

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২৬, ০০:০৩ | 609 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সপ্তাহেও সন্ধান মিলেনি মাদরাসা ছাত্র মোহাম্মদ আরাফাতের(১৩)। সে পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের আলী হায়দারের ছেলে। তাঁর সন্ধান না পেয়ে পিতা আলী হায়দার ও মাতা সুলতানা আক্তার সীমুসহ পরিবারের সদস্যদের কান্না থামছে না।
জানা গেছে, গত ২৩ জুলাই সকালে মাহিনী মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরাফাত চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামে নিজ বাড়িতে আসে। এরপর পোশাক পরিবর্তন করে বাড়ির বাইরে খেলতে বেরিয়ে যায়। কিন্তু সে খেলতে না গিয়ে বসন্তপুর গ্রামে নানার বাড়িতে যায়। তাঁর নানি চিকিৎসার কাজে চৌদ্দগ্রাম থাকায় সে ফেনীতে চলে যায়। সেখানে সাবেক শিক্ষকের সাথে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। নানার বাড়ি ও ফেনীতে মাদরাসায় যাওয়ার বিষয়টি পিতা-মাতা জানতো না। ২৩ জুলাই রাত পর্যন্ত সে বাড়িতে না ফেরায় বিভিন্নস্থানে তাকে খোঁজাখুজির পর বসন্তপুর ও ফেনীতে যাওয়ার বিষয়টি জানলেও তার সন্ধান পাওয়া যায়নি। কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৭৭৭৭৮৭৮২৩ ও ০১৬১০১৩৪৭৮২ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মাদরাসা ছাত্র নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET