কুমিল্লার চৌদ্দগ্রামে পথশিশু কল্যান ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার এর উদ্যোগে, সামাজিক দুরত্ব বজায় রেখে পৌরসভার শ্রীপুর ও ধনমুড়ী, কনকাপৈত ইউনিয়নের জংগলপুর ভুলকরা, বসকরা, বাতিসা ইউনিয়নের নানকরা, কালিকসার, জামুকরা, পাড়াগ্রাম, চিওড়া ইউনিয়নের সারপটি, তৈয়াসার, উজিরপুর ইউনিয়নেরর ঘাসীগ্রামে প্রায় ৫০টি মধ্যবিত্ত নিম্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়েছে।
রোববার(১২ এপ্রিল) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা গাজি জামাল হোসেন ও উপজেলা সভাপতি হাসান আল মামুন ভুঁইয়া এ ত্রান বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আবু যোবারের, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, প্রোগ্রাম সম্পাদক আজিম, সদস্য ইমন, পিয়াস ও ইউছুপ প্রমূখ।
সভাপতি তার বক্তব্য বলেন বর্তমানে আমরা এক কঠিন সময় অতিবাহিত করছি, মহামারি করোনা ভাইরাস কোভিড ১৯ এর কারনে সারা বিশ্ব আজ দিশেহারা-বাংলাদেশ তার বাহিরে নয়, বাংলাদেশ ইতিমধ্যে আক্রান্ত হয় প্রায় ৩০ এর অধিক লোক কে আমরা হারিয়েছি। তাদের বিদেহী আপ্তার মাগফেরাত কামনা করছি,,আমরা বেশ আতংকিত ও উৎকন্ঠিত। পথশিশু কল্যান ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্রতিটি দায়িত্বশীল, সদস্য, ও সংশ্লিষ্ট সবাই সাধারন জনগন আমাদের প্রান, আপনারা আছেন বলেই আজ সংগঠন আছে, এমন এক পরিস্থিতির জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না, এই পরিস্থিতিতে আপনারা অত্যন্ত ধৈয্য সহকারে থাকবেন, পরিস্থিতি যাই হোক, আপনারা কখনোই নিজেকে একা ভাববেন না, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট বিভাগ এবং আমাদের সংস্থা ও ব্যাক্তিগত ভাবে আমরা সব সময় আপনাদের ও আপনার পরিবারের সাথে আছি এবং থাকবো। আপনাদের সুরক্ষায় প্রয়োজনীয় নিদের্শনা ইতিপূর্বে প্রধান করা হয়েছে,যা ব্যাক্তিগত পারিবারিক ও সামাজিক ভাবে চর্চায় থাকলে ইনশাআল্লাহ এ বিপদ থেকে নিরাপদ থাকবো।









