, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা




চৌদ্দগ্রামে প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১০ ২০২০, ১৫:৫৭ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টাসহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার চিওড়া ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সামছুল আলম খোকনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সংগঠনের উপদেষ্টা এডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী, চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ জসিম, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হায়দার, সমাজসেবক কাজী নুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক হাজী আবদুল করিম, যুবলীগ নেতা আবদুর রউপ বাবু, সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন। এ সময় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত এক নারীকে অর্ধ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET