কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন সোনাপুর ফরাজী বাড়ির বায়তুল হাকিম মসজিদ কমপ্লেক্স নুরানী মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাতিসা ইউনিয়ন সোনাপুর এলাকার মাদরাসা প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বশকরা ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা মোঃ হোছাইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম ওয়াল্টন শো-রুমের ব্যবস্হাপনা পরিচালক মোঃ হোছাইন তুহিন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন,অভিভাবক সদস্য আমিনুল ইসলাম মুমিন,মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য নাজমুল হাসান, এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মাদরাসার প্রত্যেক শ্রেণীতে সম্মিলিত মেধাতালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।









