, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২০, ১৬:২০ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টক্ত ৯ আসামীকে আটক শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা। আটককৃতরা হলেন; চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মোঃ সোহেল(২০), সাগর(১৯), ইমরান(২০), লিটন(৩০), ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের কালা মিয়ার ছেলে ননু মিয়া(২৫), আনু মিয়া(৩০), বেলু মিয়া(৩৫), কালা মিয়া(৬০) ও মাদক মামলার আসামী চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায়গ্রামের আবদুল বারেকের ছেলে সোহেল(২৮)।

জানা গেছে, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই আরিফ, এএসআই ইয়াছিন, এএসআই নুর উদ্দিন, এএসআই আরিফ মাওলা ও এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। অভিযানকালে মাদকসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পৌর এলাকার রামরায়গ্রামের সোহেলসহ নয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET