কুমিল্লার চৌদ্দগ্রামে শহর সমন্ময় কমিটির ত্রিমাসিক সভা বুধবার পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু সভাপতিত্বে ও পৌর সচিব মহিউদ্দিন ফয়েজীর উপস্থাপনায় টিএলসিসি সভায় বক্তব্য রাখেন জেলা কৃষককলীগের সহ সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, মিজানুর রহমান, চৌদ্দগ্রাম সরকারি মাধ্যমিক পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহসান উল্যাহ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুবুর রহমান মিয়াজী, কাউন্সিলর মফিজুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, মোশারফ হোসেন, মোঃ শরীফ, আমেনা বেগম, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আবদুল আলিম চৌধুরী নিজাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী শাহীন সাহার, উপ প্রকৌশলী নুরুল ইসলাম মিলন, জেলা যুবলীগের সদস্য মাহাবুবুল হক মোল্লা বাবলু, কাউন্সিলর কাজী বাবুল, মোশারফ হোসেন, মহিলা কাউন্সিলর কোহিনুর আক্তার, পৌর হিসাব রক্ষক হারুন রশিদ, পৌর আওয়ামীলীগের আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সহিদ, বিজ্ঞান-প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন প্রমুখ।









