কুমিল্লার চৌদ্দগ্রামে মামুনুর রশিদ ইমন (২২) নামে এক কিশোর সাপের কামড়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলা জগন্নাথদীঘি ইউনিয়ন কিং সোনাপুর গ্রামে। নিহত ইমন একই গ্রামের রং মেস্ত্রী হারুন রশিদের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন ইউপি সদস্য জামাল হোসেন।
প্রতিবেশী আনসার বিডিপি কমান্ডার রশিদ আহমেদের বরাত দিয়ে জানা যায়, ইমন কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার রাত ১০টায় কিং সোনাপুর গ্রামের কবরস্থানের পাশে কার্ভাটের উপরে বসে গল্প করছিলেন । এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়ে চলে যায়। আধা ঘন্টা বন্ধুদের সাথে কথা বলে সে বাড়ি চলে যায়। রাত ১১টার সময় তার শ্বাস-প্রশ্বাসের কষ্ট হলে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন জানান, সাপের কামড়ে আহত ইমনকে সব ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Please follow and like us:









