, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানে সর্বত্র সুনসান নিরবতা




চৌদ্দগ্রামে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানে সর্বত্র সুনসান নিরবতা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ১৭:৩০ | 1692 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হোম কোয়ারেন্টিন মানতে কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানের কারণে সর্বত্র সুনসান নিরবতা চলছে। ফলে নারী ও পুরুষসহ সর্বস্তরের মানুষ প্রয়োজন ছাড়া কেউই বাড়ি থেকে বের হচ্ছে না। ইতোপূর্বে কেউ এমন সুনসান নিরবতা দেখেনি। এরই মধ্যে রোগীর সঙ্কট ও ডাক্তাররা না আসায় বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার।

সরেজমিন শুক্রবার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকারি নির্দেশ অনুযায়ী কাঁচা বাজার ও ফার্মেসী খোলা থাকলেও ক্রেতা একেবারে নেই বললেই চলে। দীর্ঘ সময় ক্রেতা না পেয়ে অনেক ব্যবসায়ীও দোকান বন্ধ করে চলে যায়। সকালে সেনাবাহিনীর একটি টিম চৌদ্দগ্রাম বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়। সেনাবাহিনীর উপস্থিতি দেখে সবাই সরে যায়। এছাড়া থানা পুলিশের পৃথক টিম বিভিন্ন গ্রাম ও বাজারে গিয়ে মাইকিং করে জনগণকে সচেতন করতে দেখা যায়। প্রশাসনের কঠোর অবস্থান দেখে সচেতন মহল অভিনন্দন জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET