কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও পোশাক বিতরণ করেছে কাশিনগর মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আবুল কালাম। মাদরাসার সহ-সভাপতি আলহাজ¦ সাদেক হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা আনিসুল হক সুলতানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য ও পরিবহন ব্যবসায়ী আলহাজ¦ জালাল শিকদার, কনকাপৈত আলহাজ নুর মিয়া কলেজের প্রভাষক মোঃ তোফাজ্জল হোসেন, সাঙ্গিস্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, মাদরাসার অভিভাবক সদস্য জাহেদ উল্লাহ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সৃষ্টিকর্তার পরেই মা-বাবার অবস্থান। প্রত্যেকের উচিত মা-বাবার খেদমত করা। পৃথিবীতে যত মানুষই সাফল্য লাভ করেছে, প্রত্যেকে মা-বাবার দোয়ায় সাফল্য পেয়েছে। এজন্য সন্তান হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত মা-বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে’।
এদিকে মানবিক কাজে সহযোগিতা করায় মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত অতিথিবৃন্দ, অভিভাবক ও মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ।









