, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ




চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২২, ১৭:২৭ | 1093 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন ইউপি নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। গত বছরের ২৬ ডিসেম্বর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও মামলাজনিত কারণে এ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশনার এ ইউনিয়নের তফসিল ঘোষণা করেন। ভোট হবে ইভিএম-এ। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল ১৭ মে। শেষ দিনে আওয়ামীলীগের প্রার্থীসহ ৮ চেয়ারম্যান প্রার্থী, ৫১ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ৮ জনসহ ৬৭ জন মনোনয়নপত্র দাখিল করে। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার মোঃ ফারুক হোসেন সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন; চেয়ারম্যান পদে আ’লীগের গোলাম ফারুক হেলাল, স্বতন্ত্র সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু, মোঃ জহির উদ্দিন, ফয়েজ আহাম্মদ সেলিম ভূঁইয়া সেলিম, মাঈন উদ্দিন ভূঁইয়া, আনিছুল হক জসিম ভূঁঞা, মোঃ কামাল উদ্দিন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোঃ ইলিয়াছ।

সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে রাবেয়া বেগম ও জোবেদা আক্তার। সংরক্ষিত আসন পদে ২নং ওয়ার্ডে আছমা বেগম রিনা ও হাসনা আরা বেগম। সংরক্ষিত আসন পদে ৩নং ওয়ার্ডে মোসাঃ শামছুন্নাহার, রুহিয়া আক্তার, ফারভিন আক্তার ও দেলোয়ারা আক্তার।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মজিবুল হক, শাহাদাত হোসেন, আবদুল মতিন, আবদুল হাই, মোঃ মনিরুজ্জামান, মাহাবুবুর রহমান মামুন ও বাচ্চু মিয়া। ২নং ওয়ার্ডে কাজী মীর হোসেন, কাজী আবদুল হক, জসিম উদ্দিন, সায়েমুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম ও মোঃ আলী রিপন। ৩নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম, খুরশিদ আলম, বিপ্লব, আবদুল আউয়াল ভূঁইয়া সোহেল ও ইকবাল হোসেন। ৪নং ওয়ার্ডে মনির আহাম্মদ ভূঁইয়া, মোঃ আলী হোসেন, বদিউজ্জামান পাটোয়ারী ও শরিয়ত উল্যাহ। ৫নং ওয়ার্ডে আবুল কালাম মিন্টু, আব্দুল হক, জিয়া উদ্দিন, আমিরুল ইসলাম মিয়াজী, শাহাদাৎ হোসেন মিয়াজী ও নুর মোহাম্মদ। ৬নং ওয়ার্ডে মোঃ জাফর, নাছির উদ্দিন, আবুল বশর, মোস্তফা কামাল ও রফিকুল ইসলাম। ৭নং ওয়ার্ডে রমজান আলী, আতিকুর রহমান, ছায়েদুর রহমান, শাহ জাহান, আজাদ আবুল কালাম, ফয়েজ আহম্মদ ও আবুল কাশেম। ৮নং ওয়ার্ডে শামীম তৈমুর মাইকেল, মমিনুল হক ভূঁইয়া ও খোন্দকার মফজুর রাহমান। ৯নং ওয়ার্ডে রুহুল আমিন ভূঁইয়া, অহিদুর রহমান ভূঁইয়া, একরামুল হক, সলিম উল্যাহ, কামাল হোসেন, শাখাওয়াত হোসেন ভূঁইয়া ও আবতার উদ্দিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET