, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও সদস্য নবায়ন অনুষ্ঠিত।




চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও সদস্য নবায়ন অনুষ্ঠিত।

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৬ ২০২৫, ২১:৪৬ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা’র দিক-নিদের্শনায় সংগঠনকে শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষে উপজেলার কনকাপৈত ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও সদস্য নবায়ন অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু। প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ নুরুন্নবী পাটোয়ারী নুরু, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ ইসমাঈল হোসেন। এ উপলক্ষে রোববার (৬ মে) বিকেলে বুদ্দিন আয়েশা নুর মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কনকাপৈত ইউনিয়ন বিএনপির আহবায়ক নিজাম উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম শাহীন রেজা, আব্দুর রাজ্জাক রাশেদ।  ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইয়াছিন মোল্লা’র সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাসেম, জাকির হোসেন, হাজী কালাম, আমান উল্লাহ আমান, লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আলী আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা তাহের মিয়া, আফসার পাটোয়ারী, রেজাউল করিম রতন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিএনপি নেতা মান্নান, বাবুল, নুরুল হক দুলাল,  কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিউদ্দিন নয়ন, সহসভাপতি মোঃ শাহ আলমসহ ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে মোঃ মোহাম্মদ আলীকে সভাপতি করে ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET