, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২৩, ২২:০৩ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় উপজেলার কাশিনগর ইউনিয়ন দক্ষিণের ৫নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবুল হাসেম। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপন। সোমবার বিকেলে ৫নং ওয়ার্ডের অলিপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ মাসুদ আলমের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আনিছুর রহমান, মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদল নেতা বেলাল হোসেন মাছুম, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান এরশাদ, কাজী আলমগীর হোসেন। কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন জাসিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা কাউছার আহাম্মদ অভি, ইসমাইল হোসেন জীবন ও রাব্বী গাজীসহ ইউনিয়ন ও ৫নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দি-বার্ষিক সম্মেলন শেষে মোঃ হোসেন দেলোয়ারকে সভাপতি ও মোঃ আবুল বাশারকে সাধারন করে ৫নং ওয়ার্ড যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET