“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এক আলোচনা সভা সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ সাফকাত রিয়াজ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক রফিক আহমেদ, পৌর কাউন্সিলর আলেয়া বেগম মনজু, শাহেনা আক্তার। এসময় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








