২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ছাগলনাইয়ায় ইক্বরা তা’লীমুল কুরআন একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ 




ছাগলনাইয়ায় ইক্বরা তা’লীমুল কুরআন একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২৬, ১১:০৯ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা তালিমুল কোরআন একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় নূরাণী তালিমুল কোরআন বোর্ডের (এনটিকিউবি) অধিনে ২০২৫ সালের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় ইক্বরা তালিমুল কুরআন একাডেমি থেকে সারাদেশে ২য় স্থান একজন, দমশ স্থান অর্জনকারী দুইজন, এ প্লাস অর্জনকারী ১৩ জন সহ অংশগ্রহণকারী ২৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ অভিভাবক ৪ জন, মাদ্রাসার প্রতিষ্ঠাকাল থেকে শ্রেষ্ঠ অভিভাবক নুরুল আলম মিয়াজী, বার্ষিকীক পরীক্ষায় প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করার পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষক মাওঃ আবু মুসাকে পুরস্কৃত করা হয়। গতকাল সোমবার (৫ জানুয়ারি) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইক্বরা তালিমুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ এনামুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নূরানী তালিমুল কুরআন বোর্ড ফেনী জেলা শাখার সভাপতি মুফতি অলি উল্লাহ। সিনিয়র শিক্ষক মোঃ জহির উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মািঃ আবু মুসা। এসময় মাদ্রাসার সাবেক শিক্ষক মোঃ মিরাজ হোসেন সহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET